1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যে কোনও দিন ভারত ছাড়তে হতে পারে লক্ষ লক্ষ মুসলিমকে: ইমরান খান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে সংখ্যালঘুদের ‘সঙ্কট’ নিয়ে তোপ দাগলেন। শুধু তাই নয় তিনি হুমকি দেন, এই নাগরিকত্ব আইনের জেরে শুধুমাত্র উদ্বাস্তু সমস্যা হবে না, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলিকে ঠেলে দেবে যুদ্ধের দিকে ৷

যদিও এর কিছুক্ষণের মধ্যেই পাক প্রধানমন্ত্রীকে তাঁর নিজের দেশের সংখ্যালঘুদের অবস্থার কথা চিন্তা করতে বলেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার জেনেভায় বিশ্ব শরণার্থী সম্মেলনের মঞ্চে ইমরান কাশ্মীর সমস্যা ও নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তোলেন। দাবি করেন, ভারতে কয়েক লক্ষ মুসলমান এখন বিপন্ন।

তিনি আরো বলেন, ভারতে রিফিউজি সমস্যার তুলনায় অন্য সমস্যাগুলি নিতান্তই নগন্য। ফলে তিনি এই বিষয়ে উদ্বিগ্ন। তাঁর আংশকা, যে কোনও দিন ভারত ছাড়তে হতে পারে লক্ষ লক্ষ মুসলিম শরণার্থীকে। পাশাপাশি শুনিয়ে রেখেছেন, এই ভারতীয় সংখ্যালঘুদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই পাকিস্তানের৷

ইমরানের বিবৃতির জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ফের পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। পাশাপাশি পাক নেতার মিথ্যাচারিতার অভিযোগও এনেছে।

সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৭২ বছর ধরে পাকিস্তান কেমন করে সংখ্যালঘুদের তাড়িয়েছে আর তাদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছে। বিশেষত ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে (অধুনা বাংলাদেশে) পাক সেনার অত্যাচারের কথা তুলে আনা হয়েছে ওই বিবৃতিতে। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!