1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মুসলিমদের আশ্বস্ত করলেন মোদি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব পড়বে না। আজ মঙ্গলবার ঝাড়খণ্ডে এক নির্বাচনী সভায় মুসলিম সম্প্রদায়কে এভাবেই আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি তিনি নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের পেছনে কংগ্রেসের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ক্ষমতা থাকলে কংগ্রেস ঘোষণা করুক, তারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দিতে রাজি।

মোদির দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে মুসলিমদের ভয় দেখাচ্ছে ভারতের বিরোধীরা। তিনি বলেন, আমি কংগ্রেস ও তার সহযোগীদের খোলা চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ঘোষণা করুন যে আপনারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেবেন। একবার একথা বললেই তাদের কড়া মূল্য চোকাতে হবে। একইসঙ্গে মোদির চ্যালেঞ্জ, জম্মু ও কাশ্মীরেও আর কোনোদিন সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করতে পারবে না কংগ্রেস। এদিন ভারতের মুসলিমদের আশ্বস্ত করে মোদী বলেন, মুসলিমদের ভয় দেখাতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা প্রচার করছে কংগ্রেস। এই আইন ভারতীয় নাগরিকদের ওপর কোনো প্রভাব ফেলবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!