1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গাইবান্ধায় সেবারমান উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের উন্নয়ন, সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিভিন্ন সমস্যা সংকট নিরসনকল্পে আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহফুজার রহমান, আরএমও ডা. মাজেদুর রহমান, ডা. আ.খ.ম. আসাদুজ্জামান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা বিএমএ সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, সাদুল্লাপুরের টিএইচপি ডা. শাহিনুর ইসলাম, ডা. সালেহ আহমেদ প্রমুখ। সভার শুরুতে হাসপাতালের সামগ্রিক সমস্যা, সংকট ও কর্মকান্ড তুলে ধরেন হাসপাতালের দন্ত চিকিৎসক ডা. সাইদুর রহমান।

সভায় ১০০ শয্যা হাসপাতালের জনবল সংকট নিরসন এবং মেডিসিন, সার্জন, অর্থোপেডিক, চর্ম ও যৌনসহ বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং সম্প্রতি সরকারের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত ২০০ বেডের জনবল উপকরণসহ অন্যান্য বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, বর্তমানে হাসপাতালের টেলিমেডিসিন সার্ভিস, ভিডিও কনফারেন্সে চিকিৎসা সেবা, ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস দেয়ার কার্যক্রমও শুরু হয়েছে। হাসপাতালের অপারেশন থিয়েটারে জটিল রোগসমূহ এবং প্রসূতির প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করা হচ্ছে। এবছর নভেম্বর মাস পর্যন্ত ইনডোরে ৩১ হাজার ৮শ’ ৩১ জন এবং আউটডোরে ২ লাখ ৬ হাজার ৮০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা সেবা ও জরুরী ভিত্তিতে ওষুধপত্র প্রদান করা হয় তাই এখন চিকিৎসা প্রত্যাশীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া হাসপাতালের অপরিছন্ন পরিবেশ, ড্রেইনেজ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরাত্বারোপ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!