1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে জ্যান্ত জ্বালিয়ে দিল যুবক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তরুণীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ভারতের বিহারের মুজফ্ফরপুর।

ইতোমধ্যেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুজাফফরপুরের অহিয়াপুর থানায় এফআইআর দায়ের করে পরিবার।

সূত্রের খবর, চলতি মাসের ৭ তারিখে বছর ২৩-এর কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী যুবক রাজা রাই। বেশ কিছু দিন ধরে উত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। তরুণীর মা জানিয়েছেন, যুবকের ভয়ে কোচিং ক্লাসও বন্ধ করে দিয়েছিল তরুণী। এর পর ৭ তারিখ তরুণীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এর পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাটনায় অ্যাপেলোতে ভর্তি করা হয়। ১০ দিন দীর্ঘ লড়াইয়ের পর সোমবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই তরুণী।

চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর দেহটি ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল আগুনে।

ভারতের উন্নাওয়ে ২৩ বছরের নিগৃহীতাকে জ্বালিয়ে দিয়েছিল ধর্ষকরা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। আবারও এমনই এক ঘটনার সাক্ষী বিহারের মুজফ্ফরপুর।

তরুণীর পরিবার বলেছে, “অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার আগে মুখ্যমন্ত্রী কাছে আমরা বিচার চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী আসুন এবং আমাদের ন্যায়বিচারের আশ্বাস দিন।” সূত্র- এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!