1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

বিজয় দিবসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাককালে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও মুক্তিযোদ্ধারা। পরে তারা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানস্থলে এসে প্রতিবাদ সভা করে।

এসময় পুলিশ জানায়, আমরা এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম জানান, শহরের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে আমাদের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুঁড়িয়ে দিয়েছে তারাই প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে আমাদের দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!