1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

রাজধানীতে ফের বাস চাপায় নারী নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

আবার রাজধানীতে প্রাণহানির ঘটনা ঘটলো। ফার্মগেট এলাকায় বাস চাপায় সখিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সখিনা বেগমের তেজগাঁওয়ে মেয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে খিলক্ষেত এলাকার নিজেদের বাসায় ফিরছিলেন। তারা ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে পৌঁছালে তিন নম্বর রুটের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। তবে এ ঘটনায় তার ছেলে অক্ষত রয়েছেন।

জানা যায়, দ্রুত গতিতে আসা বাসটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-উর-রশিদ তালুকদার বলেন, এ দুর্ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!