1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

‘বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে বাংলাদেশে লোক আসছে। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে।

বোরবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।

ভারত সফর বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু সরকারের একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী – সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না। আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী -সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

মিয়ানমার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার আইসিজে যাওয়ার পর একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে। আমাদের সঙ্গে যে চুক্তি করেছে তার আলোকে তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে এটি আমার প্রত্যাশা। তারা মিয়ানমারে যাওয়ায় জন্য আমাকে দাওয়াত দিয়েছে। আমি বলেছি আমি সেখানে যাব যখন সব রোহিঙ্গা মিয়ানমারে পৌঁছে যাবে। আমি বলেছি তাদের প্রতিনিধি বরং বাংলাদেশে আসুক এবং রোহিঙ্গাদের প্রত্যাশার কথা শুনে যাক। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের মামলাকে আমি খুবই ইতিবাচক হিসেবে দেখি। গোটা বিশ্বে এটি জানতে পেরেছে-ওখানে গণহত্যা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!