1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

বিক্ষোভে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেশব্যাপী বিক্ষোভে জেলা ও মহানগরী এবং ঢাকায় থানায় থানায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

গত বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি পালন করবে।

এর আগে আজ (শনিবার) বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি ছিল। আকস্মিকভাবে বেলা ২টার সময় অনুমতি বাতিলের কথা জানানো হয়েছে। পরিবারের স্বজনরা যখন সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাস্তার মধ্যেই জানতে পেরেছেন যে, আজকের অনুমতি বাতিল করা হয়েছে। বলা হয়েছে- উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাত দেয়া হয়নি।

সর্বশেষ গত ১৩ নভেম্বর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!