1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

বিসিবির খাবার খেয়ে অসুস্থ বহু সাংবাদিক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাংবাদিকদের জন্য বিপিএলের শুরু থেকেই যে খাবার সরবরাহ করা হত, তা নিয়ে অসন্তুষ্টি ছিল সাংবাদিকদের। চলমান বিপিএলের শুরু থেকেই নানা বিষয়ের অনিয়মের মাঝে এবার উঠল সেভেনহিল রেস্টুরেন্ট থেকে আনা খাবারের মান নিয়ে প্রশ্ন।

গতকাল শুক্রবার দুপুরের খাবার ও সন্ধ্যার নাস্তা খেয়ে বাসায় ফেরার পর রাতে প্রায় ২০ জনের বমি ও পাতলা পায়খানা হতে থাকে। অসুস্থতার কারণে শনিবার মিরপুরে ম্যাচ কাভার করতে আসতে পারেননি বেশ কয়েকজন সাংবাদিক।

ডেইলি স্টার অনলাইনের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার বিসিবির হোয়াটসঅ্যাপ গ্রুপে খাবারের মান নিয়ে প্রশ্ন তোলার পর বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। তিনি লেখেন- ‘বিপিএলে দুপুরে সাংবাদিকের জন্য যে লাঞ্চ রাখা হয় তা মোটেও স্বাস্থ্যকর না। বেশ আগে রান্না করা ও প্যাকেটে থাকা সে খাবার ঠাণ্ডা। এই খাবার খেয়ে গতকাল (বৃহস্পতিবার) আমাদের একজন সহকর্মী অসুস্থ-বোধ করেন। আমরা আরও অনেকেই এ ক’দিন এই খাবার খেয়ে অস্বস্তি বোধ করেছি। আজ তাই আমরা অনেকেই বাইরে গিয়ে খেয়ে এসেছি। ম্যাচ কাভার করতে এসে বাইরে গিয়ে খাওয়া আমাদের পেশাজনিত কারণে একটা সমস্যা। খেলার অনেক কিছু মিস হয়ে যায়। অনুরোধ থাকবে, বিসিবি খাবার দেন ভালো কিন্তু সে খাবার যেন হয় ফ্রেশ। বেশি কিছু না- ভাত, ডিম ডালই দেন তবে তা যেন হয় ফ্রেশ।’

ওই সাংবাদিকের মন্তব্যের পর যারা খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তারা একে একে গ্রুপে জানান নিজেদের অভিজ্ঞতার কথা। তাদের অভিযোগ, বাসি খাবার খাওয়াতেই অসুস্থ হয়ে পড়েছেন তারা। বিসিবির সরবরাহ করা খাবার স্বাস্থ্যকর না হওয়ায় অনেকেই হোটেল থেকে খেয়ে আসছেন মাঠে। বাসা থেকেও খেয়ে আসছেন কেউ কেউ।

খাবার নিয়ে সাংবাদিকদের অভিজ্ঞতা তুলে ধরা হলে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, তার ডিপার্টমেন্টের (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) কয়েকজনও নাকি অসুস্থ হয়ে পড়েছেন সেভেনহিলের খাবার খেয়ে। তিনি জানান, এই খাবার বন্ধ করে দেয়া হবে। লজিস্টিক বিভাগের সঙ্গে সমন্বয় করে অন্য কোথাও থেকে খাবার আনা হবে।’

গতকাল শুক্রবার দুপুরে মারা যাওয়া তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার দীপায়ন (২৭) বৃহস্পতিবার স্টেডিয়ামে পেশাদার কাজ শেষ করে বাসায় যাওয়ার পর পেটের পীড়ায় ভুগছিলেন। পরদিন বাসার পাশের একটি ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে জ্ঞান হারান অর্ণব। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমি শুনেছি, বিষয়টি অবশ্যই অনেক ভাবনার। আমি দ্রুতই খাবার পরিবর্তন করে দেয়ার কথা জানিয়েছি। অবশ্যই আমরা দেখবো কেন এমন হলো আর সামনে যেন এমন না হয়।’

এর আগে, ২০১১ বিশ্বকাপে বিসিবির সরবরাহ করা খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন ৮১ জনের মতো র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য। তাদের মধ্যে ৫ জনকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!