1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না: রব

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না’।

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করা সংগ্রাম পত্রিকার বিষয়ে জানতে চাইলে এমন জবাব দেন আ স ম আবদুর রব।

এসময় তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রাখা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। যাতে করে দুর্বৃত্তায়ন করা যায়। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করি।’

রব বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ উইথড্রো হয়ে যাবে আর জনগণের জন্য কোনো প্রটেকশন থাকবে না এই ধরনের অরাজকতা তো এই দেশে চলতে পারে না।’ তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীন বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয় নাই। অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, ভোট ডাকাতি সবই চলছে দেশে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!