1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

‘একসময় শুধু মেহমান এলে মাংস খেতো,এখন প্রতিদিনই মানুষ মুরগি খাচ্ছে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এক সময় শুধু ঘরে মেহমান এলে মুরগির মাংস খাওয়া হতো, এখন প্রতিদিনই মানুষ মুরগি খাচ্ছে।

বৃহস্পতিবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৯-২০ এর উদ্বোধনী কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও বিটিভির উপস্থাপক ফাহমিদা তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. ইখতিয়ার উদ্দিন খন্দকার, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। দেশে চাহিদার তুলনায় অধিক মাছ রয়েছে। মানুষের কোনো সঙ্কট হচ্ছে না।

এক সময় আমাদের খাবারের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই আজকে আমাদের পুষ্টি নিয়ে ভাবতে হচ্ছে। সবার উচিত পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের পানি, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন করার জন্য ৫০০ কোটির টাকার প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর, যা আমাদের পাশের রাষ্ট্র ভারত থেকেও বেশি। তাছাড়া এশিয়ার মধ্যে শ্রীলংকা, মালদ্বীপ থেকেও আমাদের গড় আয়ু বেশি। বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!