1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

জন্মদিন অ্যালকোহল পানে জীবন গেল ৩ বন্ধুর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের এনএস রোড সংলগ্ন পাবলিক মাঠ চত্বরে অ্যালকোহল পান করে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্পিড এনার্জি ড্রিংকয়ের সাথে অ্যালকোহল মিশিয়ে সেবন করায় তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

মৃতরা হলেন- শহরের আমলাপাড়া এলাকার মৃত মফিজ রহমানের ছেলে ও বিকেএসপির বাস্কেট বল খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদ (২০), থানাপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে ফাহিম হোসেন (২১) এবং একই এলাকার আরমান ইসলামের ছেলে পাভেল ইসলাম (২৩)।

এ ঘটনায় সাথে থাকা আরও তিন বন্ধু সুরুজ (২০), শান্তি (২২) ও আতিকুল (২৩) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে সাজিদ, পাভেল, সুরুজ, শান্তি ও আতিকুল বিকালে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে একসাথে মিলিত হয়। এ সময় তারা স্পিড এনার্জি ড্রিংকয়ের সাথে অ্যালকোহল মিশিয়ে সেবন করেন। সেবনের কিছুক্ষণ পরে তাদের শরীরের ভেতর অস্থির লাগলে সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ, ফাহিম ও পাভেলের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল (আরএমও) অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, বিকালে ছয় বন্ধু একসাথে হাসপাতালে এসে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে তাদের অস্থির লাগার কথা জানান। প্রথমে ডিম খাওয়ার কথা বললেও পরে তারা চিকিৎসককে স্পিড ক্যানের সাথে অ্যালকোহল মিশিয়ে সেবনের বিষয়টি জানায়।

তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। সুরুজ নামে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আরও দুইজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, অ্যালকোহল জাতীয় দ্রব্য তারা কোথায় পেল বা কে বিক্রি করল বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!