
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর প্রধান, সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুর রহমান, থানার ওসি তদন্ত মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।