1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের উদ্বোধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি বৃহস্পতিবার শুরু হয়। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গানাসাস এর সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন, কার্যকরি সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

উদ্বোধনী দিনে সন্ধ্যায় সংস্থার সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে গানাসাস শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর শুক্রবার শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও অন্তরঙ্গ থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘১৯৭১’। ১৫ ডিসেম্বর রোববার সংস্থার তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’। ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ ডিসেম্বর মঙ্গলবার গানাসাস শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘প্রাগৈতিহাসিক’। ১৮ ডিসেম্বর বুধবার সমাপনি দিনে সন্ধ্যায় তুলসী লাহিড়ী মঞ্চে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ ‘প্রাগৈতিহাসিক’ নাটকটি পুনঃ মঞ্চস্থ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!