1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গতকাল বুধবার রাতে খুলনা মহানগরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চারজন হলো- রাজা মিয়া ওরফে নূর আলম (৩১), আজেকুল ইসলাম (২৪), হাসান উল্লাহ ওরফে নীরব (২৭) ও আব্দুল হামিদ।

এটিইউ-এর একজন কর্মকর্তা জানান, গ্রেফতার রাজা মিয়া খুলনা জেলার নায়েক হিসেবে দায়িত্বশীল ছিল। আজেকুল ও হাসান ছিল তার সহকারী। তারা খুলনা এলাকায় ‘আল্লাহর দল’কে সংগঠিত করার কাজ করে আসছিল।

কথিত খিলাফত প্রতিষ্ঠার নামে ১৯৯৫ সালে খুবই স্বল্প পরিসরে যাত্রা শুরু করা ‘আল্লাহর দল’কে নিষিদ্ধ করা হয় গত ৬ নভেম্বর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতিন মেহেদী ওরফে মোমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ‘আল্লাহর দল’ নামে এই জঙ্গি সংগঠনটির কার্যক্রম শুরু করে। বর্তমানে মতিন কারাবন্দি। মাস দুয়েক আগে এই সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ইমরান আহমেদ নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব।

এটিইউ-এর একজন কর্মকর্তা জানান, ‘আল্লাহর দল’ নতুন করে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং ১৩) দায়ের করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!