1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ওয়ানডে দলে ডাক পেলেন মিরাজ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

অবশেষে ওয়ানডে দলে ডাকা পেলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি ওয়ানডে স্কোয়াডের ১৭ নম্বর সদস্য! কারণ শ্রীলংকার বিরুদ্ধে আগেই ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের ওয়ানডে দল। আর ওই দলেই হঠাৎ ডাক পেলেন মিরাজ। প্রথম দুটি ওয়ানডে খেলতে আজ বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় গেছে মাশরাফি বিন মুর্তজার দল। এদিকে তরুণ অফস্পিনার মিরাজ ঢাকা থেকে গিয়ে আজই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। দলে আছেন আরও ৩ অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়তো ডাকা হয়েছে মিরাজকে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমার্জিং কাপে খেলার জন্য দেশে ফিরেছিলেন। তার জায়গায় ওই টুর্নামেন্টে খেলবেন নাইম হাসান। এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন মিরাজ। তবে দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার। এই প্রথম তিনি সে সুযোগ পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!