1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

হেগে গণহত্যারি শুনানি শুরু: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ দোয়া

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার যে শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় বিচার কাজ শুরু হয়।

দ্য হেগে বিচারকে সামনে রেখে সেখান থেকে যেন সঠিক বিচারটি আসে সেই প্রত্যাশায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। খবর বিবিসি বাংলার

হামিদা বেগম ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেন বাংলাদেশের টেকনাফের কুতুপালংয়ে। তিনি বলেন, তার এক ভাই ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে মারা যায়। এরপর জীবন বাঁচাতে তিনি এবং পরিবারের বাকিরা পালিয়ে আসেন বাংলাদেশে।

তিনি বলেন, আমরা শুনেছি আমাদের উপর যে নির্যাতন হয়েছে আজ তার বিচার শুরু হয়েছে, আমি চাই যাতে সঠিক বিচার হয়।

হামিদা বেগম বলেন, তার পরিবারের যারা নিহত হয়েছেন তাদেরকে দাফন পর্যন্ত তিনি করতে পারেননি। তিনি সুষ্ঠু বিচারের পর মিয়ানমারে তার বাড়ীতে ফিরে যেতে চান।

দ্য হেগ শহরে এই শুনানিতে অংশ নিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্ব একটি প্রতিনিধিদল রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যেরএই প্রতিনিধিদল তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত রয়েছেন। এই দলে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও রয়েছেন।

মিয়ানমারের পক্ষে এই শুনানির জন্য নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অং সান সু চি নিজেই দ্য হেগে গেছেন।

বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সেখানকার মসজিদগুলোতে তারা বিশেষ-দোয়া-মোনাজাতের ব্যবস্থা করেছেন।

কুতুপালং ক্যাম্পের একজন রোহিঙ্গা নেতা আব্দুর রহমান বলছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করছি যাতে করে আমাদের উপর নির্যাতনের সঠিক বিচার হয়।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, বিভিন্ন ক্যাম্পে মসজিদগুলোতে তারা এই বিচার নিয়ে আলাপ-আলোচনা করতে দেখছেন। উখিয়ার একজন সংবাদকর্মী ওবাইদুল হক চৌধুরি কয়েকটি ক্যাম্প ঘুরে এমনটাই দেখেছেন।

তিনি বলেন, সকাল থেকে কয়েকটি ক্যাম্পের মসজিদে তিনি দেখেছেন রোহিঙ্গারা গোল হয়ে বসে এই শুনানি, বিচার এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। রোহিঙ্গারা প্রতি ওয়াক্তের নামাজে বিশেষ দোয়ার ব্যবস্থা করছেন। এছাড়া ক্যাম্পের ভিতরে ঘরগুলোতে মহিলারা নামাজ পড়ছেন এবং দোয়া করছেন।

ক্যাম্পে থাকা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে আজকের শুনানি শুরু হওয়া নিয়ে কথা বললে তারা জানাচ্ছেন, তাদের উপর যে নির্যাতন হয়েছে সেটার বিচার করে, মিয়ানমারে তাদের যেন ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা হয় সেটাই তারা চাচ্ছেন।

২০১৭ সাল থেকে বাংলাদেশে রয়েছেন সফিকা বেগম। তিনি বলেন, আমি আমার এক ছেলে সন্তানকে হারিয়েছি। আমার সন্তান হারানোর বিচার যেন হয়।

তিনি আরো বলেন ,তাদের মিয়ানমারের নাগরিকত্ব এবং যে সম্পদ নষ্ট হয়েছে সেটাও ফিরিয়ে দিতে হবে।

ইসলামী দেশগুলোর জোট ওআইসি’র পক্ষে গাম্বিয়া-মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে দ্যা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছে গত ১১ই নভেম্বর।

বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ক্যানাডা এবং নেদারল্যান্ডসও শুনানিতে গাম্বিয়াকে সহযোগিতা করবে।

মিয়ানমারে নির্যাতনের অভিযোগ তুলে সেখান থেকে পালিয়ে প্রায় লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় ২০১৭ সালে।

তাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে চেষ্টা চালিয়ে তাতে এখনও সফল হতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!