1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

নির্ধারিত সময়ে ভ্যাট রেজিস্ট্রেশন ও পরিশোধের আহ্বান এনবিআর চেয়ারম্যানের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন ও পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

আজ সকালে এনবিআরের সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব বলেন।

এরপর ভ্যাট দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি এনবিআরের সামনে থেকে রাজমণি সিনেমা হলের সামনে হয়ে মৎস্য ভবন গিয়ে শেষ হয়। এতে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, মেহেরীন, অভিনেতা মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুসহ শোবিজ অঙ্গনের অনেক শিল্পী উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপির গ্রোথ ভালো। এটা ধরে রাখতে হবে। জিডিপি গ্রোথের সঙ্গে রাজস্বর গ্রোথ না হলে আমাদের প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে চালানো কষ্টসাধ্য হবে। দেশের স্বার্থই সবার আগে দেখতে হবে।

তিনি বলেন, অক্টোবর মাস পর্যন্ত ভ্যাটের প্রবৃদ্ধি ৯ শতাংশ। আমাদের এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল। নানা কারণে আমাদের প্রথম দিকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। আমরা মনে করি, শিগগিরই এর উন্নতি হবে। কারণ আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে শীর্ষে ভ্যাট। গত বছর ভ্যাট ছিল মোট রাজস্বের ৩৯ শতাংশ। নতুন ভ্যাট আইন যেহেতু বাস্তবায়ন হচ্ছে সেজন্য এর অবদান আরো বৃদ্ধি পাওয়া উচিৎ। ভ্যাট পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।

ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। এবারের ভ‌্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন।’ ১০ ডিসেম্বর চতুর্থবারের মতো ভ‌্যাট দিবস উদযাপিত হচ্ছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!