1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

ভারতের সংসদে তুলকালাম: নাগরিকত্ব বিল ছিঁড়লেন ওয়াইসি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে সোমবার উত্তাল হয়ে উঠল ভারতের লোকসভা। এদিন সন্ধ্যায় সভায় আলোচনার সময় বিতর্কিত এই বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানালেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এই বিল ‘সংবিধান বিরোধী’ বলে দাবি করেছেন তিনি। তাঁর এই কাণ্ডের তীব্র প্রতিবাদ করেন ট্রেজারি বেঞ্চের সাংসদরা। যার জেরে সভায় প্রবল হই হট্টগোল শুরু হয়।

তুমুল হইচইয়ের মধ্যে এদিন সকালে লোকসভায় আলোচনার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। বিলটি ‘অসাংবিধানিক’ বলে সরব হয় তৃণমূল কংগ্রেসও। বিল ঘিরে হইচইয়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হিটলারে’র সঙ্গে তুলনা করেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি বলেন, ‘স্পিকার স্যারের কাছে আর্জি, এমন আইনের হাত থেকে দেশকে ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করুন। নয়ত ডেভিড বেন গুরিয়ন ও হিটলারের সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামও উচ্চারিত হবে।’ ওয়েইসির মন্তব্যের তীব্র প্রতিবাদ দেখা যায় ট্রেজারি বেঞ্চের তরফে।

এদিকে বিতর্ক নিয়ে AIMIM প্রধান বলেন, ‘এই বিলের মাধ্যমে দেশকে দু-টুকরো করার চক্রান্ত চলছে। প্রস্তাবিত আইন দেশের সংবিধানের পরিপন্থী।’

তুমুল হইহট্টগোলের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপে বাধ্য হন লোকসভার স্পিকার ওম বিড়লা। কার্যবিবরণী থেকে ওয়েইসির মন্তব্য বাদ দেওয়ার নির্দেশের পাশাপাশি সাংসদদের সতর্ক করেন স্পিকার।

তবে স্পিকারের সতর্ক বার্তার পরেও AIMIM প্রধান ওয়েইসি সতর্ক হয়নি তা স্পষ্ট হয়ে যায় রাতে। লোকসভায় বিতর্কে অংশ নিজের বক্তব্য শেষ করার পরে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি ছিঁড়ে দু-টুকরো করেন ওয়াইসি। যার জেরে হইহই শুরু হয়। সূত্র- এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!