
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ‘আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলিউল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।