1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গোবিন্দগঞ্জে আজিজুল হক জিহাদীর মাহফিলে হাতাহাতি : গ্রেফতার-৩

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতিহীন বক্তা দ্বারা করা ওয়াজ মাহফিলে হাতাহাতিতে পুলিশের গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ডিসেম্বর রবিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোমড়া দীঘি গ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে এই ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, ওয়াজ মাহফিলের জন্য মৌখিক অনুমতি নিলেও প্রধান বক্তা আজিজুল হক জিহাদী যে বক্তব্য দিবে সেই বিষয়ে কোন অনুমতি নেওয়া হয়নি। অপ্রত্যাশিত ভাবে প্রধান বক্তা আজিজুল হক জিহাদী বক্তব্য দেওয়া শুরু করে। এসময় পুলিশ উপস্থিত হলে উত্তেজিত জনতা পুলিশের সাথে হাতাহাতি শুরু করলে পুলিশ ফাঁকায় পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ে আনে। পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, বরশাও গ্রামের আলী আনছারের ছেলে রাজু আহম্মেদ (৩৫), রাজাবিরাট গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে মিসবাউল ইসলাম (৩২) ও বরশাও গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে নয়ন আহম্মেদ সরকার (২৫)।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোমড়া দীঘি গ্রামের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন আজিজুল হক জিহাদী। রাত সাড়ে ১১টার দিকে প্রধান বক্তা আজিজুল হক জিহাদীর বক্তব্য প্রায় আধা ঘন্টা হওয়ার পর হঠাৎ করেই পুলিশ মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি দেখে বক্তা আজিজুল হক জিহাদ মঞ্চ থেকে নেমে গেলে উপস্থিত মুসল্লীরা উত্তেজিত হয়ে পড়ে।

গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেন জানান, এ ঘটনায় এসআই মনজু আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিজেদের রক্ষায় পাঁচ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে। এ ঘটনায় রৈবাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক এমরান কবির বাদী হয়ে মামলা দায়ের করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, প্রধান বক্তা আজিজুল হক জিহাদীর ওয়াজ মাহফিল করার কোন অনুমতি ছিল না। পুলিশ ওয়াজ মাহফিলে উপস্থিত হলে উপস্থিত মুসল্লী পুলিশের সাথে হাতাহাতি করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!