1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের পদে রাখা যাবে না: আমির হোসেন আমু

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, যারা বিগত দিনে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, সিদ্ধান্ত উপেক্ষা করেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের নতুন কমিটিতে স্থান দেওয়া হবে না।

সোমবার শহরের শিশু পার্কের উম্মুক্ত মঞ্চে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ সম্মেলণে বক্তব্য রাখেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আমির হোসেন আমু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আবদুর রশীদ হাওলাদারকে সভাপতি ও হাফিজ আল মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে দলের জন্য যারা নিবেদিত তাদের মূল্যায়ন করা হবে জানিয়ে আমির হোসেন আমু বলেন, যোগ্যদের নেতৃত্বে রাখতে হবে, তাহলেই দল শক্তিশালী হবে। পদের জন্য তদবির করে লাভ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে দলের জন্য কাজ করতে হবে।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যসহ সব কিছুর সঙ্গে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতার সঙ্গে যে দল জড়িত, তাদের নেতাকর্মীদের চেয়ে কেউ বুক ফুলিয়ে চলতে পারে না। তাই নেতাকর্মীকে চিন্তা করতে হবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!