1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

জিয়া-মোস্তাকের কুকীর্তি জনসম্মুখে উন্মোচন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের মোস্তাক সূর্য সন্তান বলে আখ্যায়িত করেছে। জিয়া ও মোস্তাকের মরণোত্তর বিচার করে তাদের কুকীর্তি জনসম্মুখে উন্মোচন করা হবে।

আজ দুপুরে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক টুকু এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পৌর মেয়র মিরাজুল প্রাং, উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তপন হায়দার সান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংবাদিক মানিক মিয়া রানা প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে তোয়াক্কা না করে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যা অন্য কোন নেতার পক্ষে সম্ভব ছিল না। সাঁথিয়ার মাটিতে নিজামীর দোসররা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এসময় বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী মৌলবাদের প্রতিহত করার ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী।

মুরাদ হাসান বলেন, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে কোন ব্যর্থতা ছিল না। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ঠিক তার মত রাষ্ট্র পরিচালনা করছেন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাকে দাবিয়ে রাখার ক্ষমতা জামায়াত-বিএনপির নেই। প্রধানমন্ত্রী দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন করে যাচ্ছে। কোন অপশক্তি শেখ হাসিনার সরকারের প্রতি বাঁধা দিয়ে দাঁড়াতে পারবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!