1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

২০২০ সালে বাংলাদেশ ৫-জি’র জগতে পা দেবে: মোস্তাফা জব্বার

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

২০২০ সালে বাংলাদেশ ৫-জি’র জগতে পা দেবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ সোমবার বিকেলে তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে ফাইভজি বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এবং টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসিনুল আলম। ‘বাংলাদেশের ৫-জি রোডম্যাপ’ শীর্ষক প্রেজেন্টেশন দেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলমসহ অন্যান্যরা।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ৫-জিকে আমরা কেবলমাত্র কথা বলার কিংবা ফেসবুক ব্রাউজ করার প্রযুক্তি হিসেবে দেখি না। বস্তুতপক্ষে, ডিজিটাল শিল্প বিপ্লবের মহাসড়ক ফাইভজি। ২০২০ সালে বাংলাদেশ ৫-জি’র জগতে পা দেবে।

মোস্তফা জব্বার আরও বলেন, ৫-জি সাধারণ মানুষ তার ব্যক্তিগত ব্যবহারের জন্য যতটুকু কাজে লাগাবে, তার চেয়ে বহুগুণ বেশি কাজে লাগাবে শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে।

মন্ত্রী বলেন, আমরা অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে থাকলেও ৫-জি’র ক্ষেত্রে পিছিয়ে নেই। আমরা একটি রোডম্যাপ তৈরি করে ফেলেছি। আমাদের যদি প্রয়োজন হয়, সম্প্রসারণের জায়গা ২০২৬ সাল পর্যন্ত ধরেছি। কিন্তু আমরা এটিকে এগিয়েও আনতে পারি।

তিনি বলেন, ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস। ডিজিটাল বাংলাদেশ আমরা প্রথম বলেছি ২০০৮ সালে, আমাদের পরে ২০০৯ সালে ব্রিটেন বলেছে ডিজিটাল ব্রিটেন, ২০১৪ সালে ভারত বলেছে ডিজিটাল ইন্ডিয়া, ২০১৯ সালে ৫ ডিসেম্বর পাকিস্তান বলেছে ডিজিটাল পাকিস্তান। তার মানে, এতদিন পরে অন্তত বুক ফুলিয়ে বলতে পারি আমরা অন্যদের পথ দেখিয়েছি। অন্যেরা আমাদের রাস্তা দিয়ে হাঁটছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!