1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিবেন সাঙ্গাকারা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

 

চলমান ইংলিশ কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছে শ্রীলংকান লিজেন্ড কুমার সাঙ্গাকারা।
শ্রীলংকার সাবেক এই অধিনায়ক বর্তমানে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন। সম্প্রতী লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশীপে ২০ হাজার রানের কোটা পূরণ করেছেন। কাউন্টিতে মাইলফলক সৃষ্টিকারী এই রান এসেছে ৫১.১৮ গড়ে। কাউন্টির পাশাপাশি সাঙ্গাকারা ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে খেলবেন, তবে এরপরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি স্পোর্টসকে সাঙ্গাকারা এ প্রসঙ্গে বলেছেন, এই শেষ বারের মত আমি চারদিনের ম্যাচ খেলতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমার বয়স ৪০ হবে। আর এটাই আমার শেষ কাউন্টি ক্রিকেট।
বিদায়ী বছরেও সাঙ্গাকারার ব্যাটিং যেন দিন দিনই জ্বলে উঠছে। মিডলসেক্সের বিপক্ষে দুই ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে সারের ড্র নিশ্চিত করেন। তার শেষ চারটি প্রথম শ্রেণীর ইনিংসেই সেঞ্চুরি এসেছে। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের গেমেও তিনি আটটি ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন।
অবসরের সিদ্ধান্ত নেবার মাধ্যমে একটি দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাঙ্গা। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া সাঙ্গাকারার প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ৬০টি। টেস্টে ৫৭.৪০ গড়ে সেঞ্চুরি করেছেন ৩৮টি। এছাড়া সীমিত ওভারর ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ ২৫ হাজারেরও বেশী রান করেছেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!