1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৩

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর টাইমস অব ইন্ডিয়ার

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্জ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট গিয়ে পৌঁছায়। তাদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, ভোরে আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা অনেক। এখন পর্যন্ত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ জনকে উদ্ধার করেছি আমরা। তবে ভেতরে আরও অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করছি।

সুনীল চৌধুরী নামে দিল্লি ফায়ার সার্ভিসের অপর এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, কারখানাটির প্রায় ৬০০ বর্গফুট এলাকায় আগুন লাগে। এর পর তা সেখানে রাখা শিশুদের স্কুলব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে এনডিটিভিকে ওই ফায়ারকর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে স্থানীয় এলএনজেপি হাসপাতালসহ অন্যান্য চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকেই পোড়া মানুষের হাহাকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আরএমএল ও হিন্দু রাও নামের হাসপাতালেও দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!