1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

এসএ গেমসে আরও একটি স্বর্ণময় দিন

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়া (এসএ) গেমসের চলমান আসরে মাবিয়া আক্তার সীমান্তর পর স্বর্ণপদক পেয়েছেন জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব। এ নিয়ে চলতি আসরে এখন পর্যন্ত মোট সাতটি সোনা পেল বাংলাদেশ।

আজ শনিবার দিনের শুরুতে প্রথম এবং এবারের আসরে পঞ্চমবারের মতো সোনার আসে মাবিয়ার হাত ধরে। পোখারায় মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেন মাবিয়া। তিনি মোট ১৮৫ কেজি (৮০ কেজি+১০৫ কেজি) ভার উত্তোলন করেছেন।

পরে স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হন জিয়ারুল। গত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতেও সোনা জিতেছিলেন এ ভারোত্তোলক।

দিনের তৃতীয় এবং আসরের সপ্তম স্বর্ণপদকটি এনে দেন ফাতেমা। এসএ গেমসের এবারের আসরে প্রথমবারের মতো যুক্ত হওয়া ফেন্সিংয়ে মেয়েদের সাবরে এককে সেরা হয়েছেন এ অ্যাথলেট।

গত ৩ ডিসেম্বর এমনই এক স্বর্ণময় দিনের দেখা পেয়েছিল বাংলাদেশ। আসরের দ্বিতীয় দিনের সকালে পরপর তিনটি স্বর্ণপদক জয় করেছিলেন বাংলাদেশের অ্যাথলেটরা।

কারাতের কুমি ইভেন্টে পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে গত মঙ্গলবার সকালে দেশকে দিনের প্রথম সোনা এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন।

পরবর্তীতে, এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম মেয়ে অ্যাথলেট হিসেবে এবং দিনের দ্বিতীয় স্বর্ণ নিয়ে এসেছিলেন মারজানা আক্তার পিয়া। কারাতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান তিনি।

আর বাংলাদেশকে প্রথম পদক এনে দেয়া হুমায়রা আক্তার মেয়েদের কুমিতে ওই দিনই অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে দিনের তৃতীয় এবং আসরের চতুর্থ স্বর্ণপদক এনে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!