1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

গাইবান্ধায় পুলিশের হাতে ভুয়া এসআই নজরুল গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম ওরফে লিমন (২৮) নামে এক ভুয়া এসআইকে (সাব ইন্সপেক্টর) গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পুলিশের কর্মকর্তা সেজে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

ভুয়া এসআই নজরুল ইসলাম ওরফে লিমন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকার ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানীপাড়ার আবুল কাশেমের ছেলে হাফিজু রহমান ওরফে লিটনসহ ৩ ব্যক্তির নিকট হইতে এনএসআই-তে চাকরী দেওয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় ভুয়া এসআই নজরুল। দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় এবং নজরুলের বর্তমান আচরণ ও গতিবিধি সন্ধেহজনক মনে হওয়ায় আইনের আশ্রয় নিতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মো. শাহরিয়ার তৎক্ষণাৎ বাদী হাফিজুরের অভিযোগটি আমলে নিয়ে মামলাভুক্ত করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল (৪ ডিসেম্বর) বুধবার রাতে পীরগাছার তাম্বুলপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এসআই নজরুলকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে ১টি সৃজনকৃত পুলিশ আইডি কার্ড, ২কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি, ১টি ন্যাশনাল আইডি কার্ড, ১টি সাধারন পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার সাংবাদিকদের জানান, ভুয়া এসআই সেজে দীর্ঘদিন থেকে নজরুল বিভিন্ন সময় পুলিশের ছবি এবং আইডি কার্ড দেখিয়ে চাকরী দেওয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!