
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আশুলিয়ার বেড়িবাঁধের প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকার অ্যাননটেক্স নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।