1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

‘খালেদার আইনজীবীরা আদালতকে অসম্মান করে নজির স্থাপন করেছে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা এ ধরনের আচরণে আদালতকে অসম্মান করার একটি নজির স্থাপন করেছেন। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে এ দাবি জানান তিনি।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, যারা আপিল বিভাগে আছেন তারা বহিরাগত। সাড়ে ১১টার মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের (বহিরাগত) প্রতিহত করা হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে এ ধরনের অবস্থান আইনের প্রতি অনাস্থা ও অশ্রদ্ধার বহির্প্রকাশ।

উল্লেখ্য, আজ আদালতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে ওই প্রতিবেদন এখনও তৈরি হয়নি। সে মোতাবেক প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করা হয়। এ সময় প্রধান বিচারপতি এ প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা অবশ্য চাচ্ছিলেন ৭ ডিসেম্বর যেন এ দিন ধার্য করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!