1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

১০০ কোটি টাকা ভ্যাট পরিশোধ করেছে গ্রামীণফোন

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ নিরীক্ষায় উদঘাটন হওয়া ৭শ’ কোটি টাকা অপরিশোধিত মূল্য সংযোজন করের (ভ্যাট) মধ্যে ১শ’ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন। এনবিআরের প্রাথমিক দাবিনামা জারির প্রেক্ষিতে গ্রামীণ ফোন গত সপ্তাহে এই অর্থ পরিশোধ করে।

এনবিআরের ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে কমিশন পরিশোধকালে কার্তিত ভ্যাট সরকারের ঘরে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এনবিআরের বিশেষ নিরীক্ষায় এই বিষয়টি উদঘাটন হওয়ার পর আমরা গ্রামীণ ফোনের কাছে প্রাথমিক দাবিনামা জারি করি। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ১শ’ কোটি টাকা পরিশোধ করে। তবে ১শ’ কোটি টাকা পরিশোধ করলেও এনবিআরের নিরীক্ষার কিছু বিষয়ে গ্রামীণ ফোন আপত্তি জানিয়েছে বলে তিনি জানান।

এনবিআরের এই কর্মকর্তা বলেন, তাদের আপত্তির বিষয়গুলো যাচাই-বাছায়ের জন্য ভ্যাট এলটিইউ’র একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখছে। নিরীক্ষার ক্ষেত্রে যদি কোথাও অসঙ্গতি বা ভূল হয়ে থাকে সেটি সংশোধন করা হবে।

ভ্যাটের অপরিশোধিত বাকী টাকা গ্রামীণ ফোন স্বল্পতম সময়ের মধ্যে পরিশোধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে চার বছরের গ্রামীণফোনের বিভিন্ন নথিপত্র নিরীক্ষা করে ৭শ’ কোটি টাকার রাজস্বের অর্থ পরিশোধ না করার বিষয়টি বের করে এনবিআরের কর্মকর্তারা।
ভ্যাট আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান সেবা গ্রহণের পর সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে ১৫ শতাংশ হারে মূসক কর্তন করে সরকারের কোষাগারে জমা দিতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চার বছর ধরে এ অর্থ জমা দেয়নি। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। কমিশন প্রদানকালে আলোচ্য ভ্যাট ছাড়াও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে দেখার জন্য ভোটারের তথ্যভান্ডার ব্যবহার করে। এর বিপরীতে নির্বাচন কমিশনকে প্রদত্ত ফির ওপর ভ্যাট কর্তনের কথা। কিন্তু ওই ভ্যাট এনবিআরকে পরিশোধ করেনি গ্রামীণ ফোন।

বাংলাদেশ রেলওয়ে লিজের সেবামূল্য পরিশোধের সময় আদায়কৃত ভ্যাটও সরকার পায়নি বলে জানা গেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাটের পরিমান দাঁড়িয়েছে ৭শ’ কোটি টাকা।

বিদ্যমান ভ্যাট আইন অনুযায়ী, প্রাথমিক দাবিনামা জারির পর অর্থ পরিশোধ কিংবা জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়। অর্থ পরিশোধ না হলে চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!