1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শাহজালালে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ হিমেল খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

আজ মঙ্গলবার কাস্টমস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস হাউসের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে গতকাল সোমবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। তার আসন নম্বর ছিল ০৫এ। হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস স্বর্ণেরবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। স্বর্ণের সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, আটক যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!