1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরাতন ঢিবির মাটি কাটার সময় আনুমানিক ৬০ থেকে ৭০ বছর পূর্বের একটি অক্ষত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে। এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে চলে ব্যাপক আলোচনা। কেউ বলছেন লাশটি ৬০ বছরের পুরাতন আবার কেউ বলছেন মৃতদেহটি প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরাতন।

এলাকাবাসী জানান, গতকাল সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফিট নিচে একটি মৃতদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। লাশটির কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। লাশটির কোন পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তবে গ্রামবাসীদের ধারণা লাশটি কোন পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো লাশটি নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ লাশটি দেখার জন্য ভিড় করে। পরে মৃতদেহটি আবার দাফন করা হয়। এনিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফিট মাটি কাটার পরেই লাশটি দেখতে পায়। লাশের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোন দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!