1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

জামালপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাতে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!