1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত: জয়া বচ্চন

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত। সোমবার ভারতের রাজ্যসভায় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির (সপা)-র সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। হায়দরাবাদে মহিলা পশু চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার প্রসঙ্গে এদিন রাজ্যসভা উত্তাল হয়। সরকারকে জয়ার প্রশ্ন, ভারতজুড়ে মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

এদিন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন বলেন, “মানুষ সরকারের কাছে এখন সুনির্দিষ্ট জবাব চাইছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কী করছে? অভিযুক্তরা কবে শাস্তি পাবে?” শুধু তাই নয়, এদিন তিনি আরও একটি ঘটনার উদাহরণ টেনে এনে হায়দরাবাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, “পশু চিকিৎসকের উপর নৃশংস অত্যাচারের আগে আরও একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। এরপরও নিরাপত্তার দিকে কেন নজর দেওয়া দেওয়া হল না? কেন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা কর্মকর্তাকে প্রশ্ন করা হল না?” এরপরই ধর্ষণ কাণ্ডে জড়িতদের প্রকাশ্যে এনে পিটিয়ে মারার পক্ষে সওয়াল করেন অমিতাভ পত্নী। তাঁর কথায়, “যাঁরা নিজের কার ঠিকমতো করে না, তাঁদের গোটা দেশের সামনে লজ্জিত হওয়া উচিত। অভিযুক্তদের জনতার সামনে আনা হোক। সেখানে তাঁদের পিটিয়ে মারা হোক।”

প্রসঙ্গত, গত বুধবার মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ করা হয়। প্রমাণ লোপাট করতে তাঁকে জ্বালিয়েও দেওয়া হয়। এরপর থেকেই গোটা ভারত উত্তাল। অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে দেশবাসী। সেই আন্দোলনের ঢেউ এসে আছড়ে পড়েছে সংসদেও। সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!