1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

দলে বসন্তের কোকিল চাই না: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীরা সাবধান। দলে বসন্তের কোকিল লাগবে না। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবো না। আমরা বসন্তের কোকিল চাই না।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

সেতুমন্ত্রী বলেন, ঘরের মধ্যে ঘর, ১৪ জন দিয়ে কমিটি গঠন এবং পকেট কমিটি করা চলবে না। এসব বন্ধ করুন। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আ.লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে। ওবায়দুল কাদের বলেন, সম্মেলন ঘিরে বড় বড় গেট, বড় বড় পোস্টার। নানা রঙের ব্যানার-ফেস্টুন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সাজসজ্জা করার এত টাকা কোথায় পেলেন? ব্যানার-ফেস্টুন আর পোস্টার না ছাপিয়ে এসব টাকা অসুস্থ, অসচ্ছল ও গরিব মানুষকে দিন। এসব টাকায় অসহায় মানুষের উপকার হলে তখন আপনি নেতা হবেন। অন্যথায় ব্যানার-ফেস্টুন আর পোস্টার দিয়ে নেতা হতে পারবেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!