1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে: নাসিম

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন।

আওয়ামী মুক্তিযোদ্ধার সন্তান লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি নেতাদের একদফা আন্দোলনের হুমকির জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এক দফা আন্দোলনের হুঙ্কার দিয়ে কোন লাভ নেই। আন্দোলনের নামে চক্রন্ত- নৈরাজ্য হলে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের ইতিহাস নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। তাই ঘরে বসে হুঙ্কার ও ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এক দফা আন্দোলন করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টকে যারা হুমকি দেয় তাদের জানিয়ে দিতে চাই- বিএনপি আইন মানে না, আদালত মানে না। উচ্চ আদালতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কোন লাভ হবেনা। আইন তার নিজস্ব গতিতে চলবে। হুমকি না দিয়ে বড় আাইনজীবী নিয়োগ করে আইনী লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!