1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রাশিয়ায় বাস নদীতে পড়ে নিহত ১৯

  • আপডেট হয়েছে : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

সাইবেরিয়ার এক বরফাচ্ছন্ন নদীতে একটি যাত্রীবাহী বাস ছিটকে পড়ে আজ রোববার ১৯ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় যাবাইকালস্কি অঞ্চলের কুয়েনঙ্গা নদীর ওপরের একটি ব্রীজ অতিক্রম করে যাওয়ার সময় বাসটির একটি টায়ার বার্স্ট করে। বাসটি চিতার পথে যাত্রা করছিল। এ সময় এটি বরফাচ্ছন্ন নদীতে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

যাবাইকালস্কি অঞ্চলের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এ দুর্ঘটনায় ১৯ ব্যাক্তি নিহত ও অপর অন্তত ২১ জন গুরুতরভাবে আহত হয়েছে।’ চিকিৎসকসহ দুটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি এই গুরুতর দুর্ঘটনা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার জন্য ট্রাফিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা তদন্ত করে দেখা হবে।

মাতাল অবস্থায় গাড়ি চালানো, রাস্তার নাজুক পরিস্থিতি ও ট্রাফিক আইন অমান্য করায় রাশিয়ায় প্রায়াই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার অবনতি ঘটেছে। প্রতি বছর এখানে প্রায় ২০,০০০ লোক সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!