
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
তবে তাদের কাছ থেকে কয়েকটি উগ্রপন্থী বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।