
যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে।
পিলাটাস পিসি-১২ নামের বিমানটি স্থানীয় সময় বেলা ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।