1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বিশ্ব এইডস দিবস আজ

  • আপডেট হয়েছে : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বিশ্ব এইডস দিবস আজ। বিশ্বে প্রতিদিন সাড়ে ৫ হাজার মানুষ নতুন করে এইডসে আক্রান্ত হন। এর মধ্যে ৫শ’ জনেরই বয়স ১৫ বছরের নিচে। আক্রান্ত ৩২ শতাংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের নিচে, যার ২০ ভাগই নারী।

আক্রান্তদের ৬১ ভাগ সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে বসবাসকারী। এ তথ্য জাতিসংঘের এসটিডি/এইডস বিষয়ক প্রতিষ্ঠান ইউএন এইডসের।

প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট এইডস আক্রান্ত মানুষের সংখ্যা ৩৭ দশমিক ৯ মিলিয়ন। এরমধ্যে প্রাপ্তবয়স্ক লোক ৩৬ দশমিক ২ মিলিয়ন। মোট আক্রান্তের ১৮ দশমিক ৮ মিলিয়ন নারী এবং ১ দশমিক ৭ মিলিয়ন শিশু।

শুধু ২০১৮ সালে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ দশমিক ৭ মিলিয়ন, যার মধ্যে প্রাপ্তবয়স্ক ১ দশমিক ৬ মিলিয়ন। এ সময়ে এইডস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার মানুষের। যার মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ লাখ ৭০ হাজার এবং শিশু ১ লাখ।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার। এসব রোগীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত হয়ে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৬৬০৬ জন। এখনও শনাক্তের বাইরে রয়ে গেছে প্রায় ৭ হাজার।

আজ বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি বলেন, দেশে এইচআইভি সংক্রমণের হার ০ দশমিক শূন্য ১ শতাংশের নিচে। এ হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০-এর মধ্যে এইডস নির্মূলে জাতিসংঘের কাছে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এইচআইভি/এইডস সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ একটি কম ঝুঁকিপূর্ণ দেশ। এখনও সাধারণ জনগণের মধ্যে সংক্রমণের হার শূন্য দশমিক ০১ ভাগের নিচে।

এছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের মধ্যে সংক্রমণের হার ৩ দশমিক ৯ শতাংশ।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের টিবি-লেপ্রোসী ও এইডস/এসটিডি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম  বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে নতুন ভাবে এইচআইভি সংক্রমণ হতে পারে সর্বোচ্চ ৯শ’ জনের মতো।

তবে মৃতের সংখ্যা বিগত বছরের তুলনায় কমে এসেছে। তিনি বলেন, এ সংক্রান্ত চিকিৎসাসেবা এনজিও থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হওয়ায় রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পাচ্ছেন। ফলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, এইডস/এসটিডি কর্মসূচি সম্প্রতি ইউএন এইডসের ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। যার অর্থ সম্ভাব্য ২০২০ সালের মধ্যে এইচআইভি আক্রান্তদের ৯০ শতাংশকে শনাক্তের আওতায় আনা।

শনাক্তকৃতদের মধ্যে ৯০ শতাংশকে চিকিৎসা সেবার আওতায় অন্তর্ভুক্ত করা এবং চিকিৎসা সেবায় থাকা ৯০ শতাংশের ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রিত রাখা।

নির্ধারিত সময়ে ইউএন এইডসের ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কিনা জানতে চাইলে অধ্যাপক ডা. শামিউল ইসলাম বলেন, এইচআইভি আক্রান্তদের চিকিৎসা সেবা পর্যাপ্ত হলেও ভাইরাল অপর্যাপ্ত।

দেশে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরাল লোড টেস্টিং হয়। তবে এএপি সম্প্রতি জিন এক্সপার্ট মেশিন ব্যবহারের মাধ্যমে ভাইরাল লোড টেস্টিংয়ের পরিকল্পনা নিয়েছে।

যেহেতু এ মেশিনটি ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, তাই দ্রত সময়ে বাকিদের শনাক্তের আওতায় আনা সম্ভব হবে। এদিকে বিশ্বের অন্য দেশের মতো আজ বাংলাদেশেও বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে।

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার প্রকাশ ও আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে, ১৯৮৮ সাল থেকে এ দিবসটি সারা পৃথিবীতে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।

এ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের প্রতিটি জেলা, মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল ‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ’। প্রতিটি জেলায় সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের নেতৃত্বে আলোচনা সভা ও র‌্যালি হবে। এদিকে ঢাকায় বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!