1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বাড়িওয়ালার ছেলেকে বিয়ে করে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

ভালোবেসে বিয়ের দুই মাস পর স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নিহত ছাত্রীর নাম কানিজ ফাতেমা (২৫)।

গতকাল শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর কুড়িল চৌরাস্তায় কানিজ ফাতেমাকে ছুরিকাঘাত করেন তার স্বামী সাফকাত।

পরিবার সূত্রে জানা গেছে, কানিজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়।

কানিজ ফাতেমার ছোট বোন আয়েশা আক্তার জানান, কুড়িল চৌরাস্তা এলাকায় তার বোনের স্বামী সাফকাতের নিজের বাড়ি। ওই বাড়ির পাশের বাসায় তারা ভাড়া থাকতেন। দুজনের বাসা পাশাপাশি হওয়ায় কানিজ ও সাফকাতের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

কানিজের বাবা গার্মেন্টসে চাকুরিজীবি শাহ আলম হাওলাদার গণমাধ্যমকে জানান, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কানিজ এক সপ্তাহ আগে বাবার বাসায় ফিরে আসেন। সাফকাত বুধবার কানিজকে ফোন করে ডেকে নিয়ে যান। এরপর থেকে কানিজের কোনো খোঁজ মিলছিল না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার কানিজের মা ও খালা তার খোঁজে গেলে কানিজকে তারা অনেকটা নিস্তেজ অবস্থায় পান। সেসময় কানিজ তার মা ও খালাকে জানান, কফির সঙ্গে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। এরপর কানিজের মা ও খালা মিলে তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসছিলেন। পথে কুড়িল চৌরাস্তা এলাকায় সাফকাত এসে তাকে ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, পুরো ঘটনাটি তারা এখনও জানেন না। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

তবে ভুক্তভোগীরা কেউ এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেননি। সব তথ্য জানার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!