1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

যুক্তরাজ্যে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত, নিহত ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শুক্রবার দুপুর দুইটার দিকে লন্ডন ব্রিজে এই ঘটনা ঘটে।

লন্ডনের পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে আখ্যায়িত করেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই পুলিশের গুলিতে একজন নিহত হন। বাকি দুইজন ছুরিকাঘাতে মারা যান।

পুলিশের বলছে, গুলিতে নিহত ব্যক্তি হামলাকারী। তিনি এক ধরনের বিস্ফোরক ডিভাইস বহন করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় এখনো জানা যায়নি। ছুরি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেতু দিয়ে সবধরনের চলাচল বন্ধ করে দেয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পর লন্ডন ব্রিজ স্টেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, সশস্ত্র পুলিশ কর্মকর্তারা একটি সাদা রঙের লরির দিকে সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন।

বর্তমানে লন্ডন পুলিশ পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!