
কানাডার লেক অন্টারিওর উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে। বাকি দুজন কানাডার নাগরিক।
কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সির সূত্র দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এএফপির প্রতিবেদনে জানা গেছে, মার্কিন নিবন্ধিত একক-ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরোন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে ছেড়ে সরাসরি কুইবেক শহরের দিকে যাচ্ছিল।
বুধবার বিকাল ৫টার পরে ওন্টারিও বিমানবন্দরের কিংস্টনের কাছাকাছি পৌঁছাতেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। পরিবহন নিরাপত্তা বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন।ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।
কানাডীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাইলট টেক্সাসের বাসিন্দা। স্ত্রী, তিন সন্তান ও দুই কানাডীয়কে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। তার সন্তানদের বয়স ৩, ১১ ও ১৫ বছর হবে।
ওটাবেক ওবলোকুলোভ ও বোবোমুরাদ নাভিয়াভ নামের দুই নাগরিককে শনাক্ত করতে পেরেছে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা মধ্য এশিয়ার সাবেক এই সোভিয়েত দেশটির নাগরিক ছিলেন। উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ওবলোকুলোভ বিমানটি চালিয়ে যাচ্ছিলেন এবং নিহতদের মধ্যে তার স্ত্রী ও তিন সন্তানও রয়েছেন।