1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বিএনপি’র আন্দোলনের হুমকি বরাবরের মতোই হাস্যকর: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র আন্দোলনের হুমকি গতানুগতিক এবং বরাবরের মতোই হাস্যকর।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই দলটি (বিএনপি) আন্দোলনের নামে বিগত সাড়ে ১০ বছর ধরে একের-পর এক হুমকি-ধামকী দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এ দলটি আইন মানে না, আদালতকেও সম্মান করে না। কারণ খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার জামিন দেওয়ার বিষয়টি সরকারের নয়, এটি আদালতের ব্যাপার।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতীতের মতো আন্দোলনের নামে গতানুগতিক হুমকি দিয়ে লাভ হবে না। তবে আদালত যদি জামিন দেয় তাহলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন। এছাড়া অন্যকোন পথ খোলা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন,বাংলাদেশে বিচার বিভাগ এখন স্বাধীন। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও নেতা কারাগারে গেছেন, অনেকেই কারা ভোগ করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল না। তারা বিচার বিভাগকে অনেকটাই কোনঠাসা করে রেখেছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!