1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

আ.লীগে দূষিত রক্তের দরকার নেই: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

মাদক, দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। আগে ঘরের লোকের শাস্তি দেব। তারপর পরের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নেতাদের আচরণ ভালো করতে হবে। কারণ একটি খারাপ আচরণে দশটি উন্নয়ন ঢেকে যাবে। আ.লীগে দূষিত রক্তের দরকার নেই। তবে আ.লীগে বিশুদ্ধ রক্তের অভাব নেই বলেছেন, আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

আজ বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যশোর জেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সদস্য এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময়, পারভীন জামান কল্পনা।

ওবায়দুল কাদের বলেন, যারা দীর্ঘদিন দলে পদ পায়নি, তাদের পদ দিতে হবে। সারাবছর নেতাদের পেছনে ঘুরে, তবে তারা পরিচয় দিতে পারে না। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ করছে, আ.লীগে পদ নেই। এসব মৌসুমি পাখিদের গুরুত্ব দেওয়া যাবে না। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, দলের অনেক নেতাকর্মী আছেন, যারা দুঃসময়ে আ.লীগের নিবেদিত প্রাণ ছিল, এখন আ.লীগ ক্ষমতায় থাকলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। কিছু নেতার কপাল খুললেও ত্যাগী নেতাদের অনেকেই এখনো কুঁড়েঘরে বসবাস করেন। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ যোগাতে পারেন না। অনেকে অসুস্থ আছেন। চিকিৎসা করাতে পারছেন না। দলের নেতাকর্মীদের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনার দরজা খোলা। প্রয়োজনে তিনি বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনারা আমাদের জানাবেন।

শুদ্ধি অভিযান প্রসঙ্গে কাদের হুঁশিয়ার করে বলেন, সারাদেশে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের মাধ্যমে আগে ঘরের লোকের শাস্তি হবে। তারপর পরের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবো। এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। সঞ্চালনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!