1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

কঙ্গোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে নিহত ৪

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে সোমবার কমপক্ষে চার বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটিতে মিলিশিয়াদের ভয়াবহ হামলা বন্ধে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা ব্যর্থ এমন প্রশ্নে তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পরায় এ প্রাণহানির ঘটনা ঘটলো। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা দেশটির সামরিক বাহিনীর হুশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ মিশনের একটি ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে চারজন নিহত হয়।

বেনিতে রাতে হামলায় আটজন নিহত হওয়ার পর এ সহিংস ঘটনা ঘটলো। সর্বশেষ এ হামলার ঘটনায় অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) মিলিশিয়াকে দায়ী করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিশাল বহর মোতায়েন থাকা সত্ত্বেও সেখানে চরম অস্থিরতা নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

এতে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে জাতিসংঘের ওই ক্যাম্পে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তারা বেনির টাউন হলেও আগুন ধরিয়ে দেয়। এতে হলটির আংশিক ক্ষতি হয়।

সামরিক প্রসিকিউটর কুম্বু নগোমা এএফপি’কে বলেন, ‘এদিন সংঘর্ষ চলাকালে সেখানে চারজন নিহত হয়। এ সময় ১০ বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়।’

প্রসিকিউটর জানান, সেখানে গুলির কারণ জানতে তদন্ত করা হচ্ছে। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!