1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক: পাপন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

এখনও পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তবে পর্যবেক্ষক দলের প্রতিবেদন পেলে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ সোমবার কলকাতা থেকে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তানের প্রতিবেদন আমরা এখনও পাইনি। আমাদের বয়স ভিত্তিক দল তো সেখানে খেলে এসেছে। মেয়েদেরও দলও গেছে। ওদের নিরাপত্তা নিয়ে যেহেতু শঙ্কা ছিল না, ধরে নেয়া যায় জাতীয় দলেরও ক্লিয়ারেন্স থাকবে।

তিনি আরও বলেন, পাকিস্তানে অস্বাভাবিক কিছু না ঘটে থাকলে নিরাপত্তা একই থাকবে। আলাদা হওয়ার সুযোগ নেই। নিরাপত্তা তো সবার জন্য একই। তবে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত লিখিত প্রতিবেদন আমরা পাইনি।

আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে দুই টেস্ট ও তিনটি টি-টোয়ন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে নিরাপত্তা সন্তোষজনক না হলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে।

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। তার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছেনা টেস্ট খেলুড়ে কোনো দল। তবে সম্প্রতি সেই শ্রীলংকা ক্রিকেট দলই পাকিস্তানের মাঠে খেলে এসেছে। ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে লংকানদের।

শ্রীলংকা যদি ভালোয় ভালোয় পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলে আসতে পারে তাহলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলও পাকিস্তান সফরে যেতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!