1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

মধ্যরাতে হোটেল থেকে ৪ এমপিকে উদ্ধার!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে চলছে একের পর এক নাটক। এরই মধ্যে শনিবার মধ্যরাতে জন্ম হলো আরেক ঘটনার। সেখানকার একটি পাঁচ তারকা হোটেল থেকে এনসিপির চার বিধায়ককে (এমপি) উদ্ধার করেছে দলীয় নেতাকর্মীরা।

সোমবার দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধায়ক নরহরি ঝিরওয়াল, দৌলত দারোদা, অনিল পাতিল ও নিতিন পাওয়ারকে মহারাষ্ট্রে গুরুগ্রামে একটি পাঁচতারা হোটেলে আটকে রাখা হয়েছিল। ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরাই তাদের আটকে রেখেছিল বলে অভিযোগ করেছে এনপিসি। পরে দলের কর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বিজেপি কর্মী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।

উদ্ধার হওয়ার পর মুম্বাইয়ে ফিরে দুলাল দারোদা ও অনিল পাতিল বলেন, ‌‘সবাই ভাবছিলেন আমরা পালিয়ে গেছি। কিন্তু আমরা এখনো এনসিপিতে আছি। আমরা কোথাও যাইনি। আমরা শরদ পওয়ারের সঙ্গেই আছি।’

অভিযানের বর্ণনা দিয়ে উদ্ধারকারীরা জানান, স্থানীয় সূত্রে তারা বিধায়কদের আটকে রাখার কথা জানতে পারেন। ওই হোটেলে রাত দেড়টার দিকে অভিযান চালান। হোটেলের ৫ হাজার ১১৭ নম্বর রুমে ছিলেন বিধায়করা। কিন্তু এক বিজেপি নেতার মুখোমুখি হয়ে যাওয়ায় তিনি চিনে ফেলেন। তিনি পুলিশকে বলেন, দুদলের কর্মীদের বাইরে বের করে দিতে। এর পরেই শুরু হয় ধস্তাধস্তি।

ধীরাজ বলেন, ‘চার বিধায়ক আমাদের বলেছেন, তাদের ইচ্ছার বিরুদ্ধে হোটেলে আটকে রাখা হয়েছিল। তারা পালানোর ছক কষছিলেন। শরদ পওয়ার বিজেপিকে সমর্থন করছেন এবং পওয়ারের নির্দেশেই তাদের হোটেলে থাকতে বলা হয়েছে বলে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু তারা সংবাদমাধ্যমে সত্যিটা জানার পর দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।’

উদ্ধারের পর রাত ২টার দিকে গুরুগ্রাম থেকে মুম্বাইয়ে উড়িয়ে আনা হয় তিন বিধায়ককে। ভোর সাড়ে ৪টার দিকে তিন বিধায়ক মুম্বাই পৌঁছান এবং যে হোটেলে এনসিপি বিধায়করা রয়েছেন, সেই রেনেসাঁ হোটেলে তাদের সঙ্গে যোগ দেন। পরে আলাদা বিমানে মুম্বাই আসেন নরহরি ঝিরওয়াল।

এনসিপির অভিযোগ, শনিবার কয়েকজন বিদ্রোহী বিধায়ককে একটি বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে যায় বিজেপি। যাত্রীদের তালিকা থেকেও সেটা স্পষ্ট হয়েছে।

হোটেলে অভিযানের কথা জানিয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপির ষড়যন্ত্র নিয়ে এই বিধায়করা যা জানিয়েছেন, তা দূর্ভাগ্যজনক। ’

তিনি আরও বলেন, ‘এটাই প্রমাণ করে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদের জন্য ওরা (বিজেপি) কতটা নিচে নামতে পারে। এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!