1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

ব্রিটেনের ম্যানচেস্টারে কনসার্টে হামলা: কী জানা যাচ্ছে?

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনাতে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর প্রত্যক্ষদর্শীদের একজন বলেছেন, বহু মানুষকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন এবং অনেককে দেখে ‘মৃত’ বলে মনে হচ্ছিল।

ওই হামলায় ১৯জন নিহত হয়েছে এবং ৫০ জনের মত আহত হয়।

এই হামলাটি ঘটলো এমন এক সময় যখন ব্রিটেন নির্বাচনী প্রচারণার মধ্যে আছে।

বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মুস্তাফা লন্ডন থেকে জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, আমেরিকা থেকে যে খবর আসছে সেখানে বলা হচ্ছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন এটি ‘আত্মঘাতী হামলা’।

যখন হামলাটি হয় তখন আমেরিকান পপ সিঙ্গার ২৩ বছর বয়সী আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষ। তার অনুসারীরা যারা তাদের বেশিরভাগই টিনএজার।

ফলে অনেক অল্পবয়সী ছেলে-মেয়েরা সেখানে ছিলেন। নিহত ও আহতদের মধ্যে অনেক অল্প-বয়সী ছেলে-মেয়েরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে, জানান সাবির মুস্তাফা।

ঘটনাটি কারা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো পুলিশের কাছে উল্লেখযোগ্য কোনও তথ্য না থাকলেও, আগামি কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটিশ পুলিশ হয়তো হামলাকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে বলে মেন করা হচ্ছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!